
পবিত্র রমজান মাসের পরেই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘আশা করছি, শিগগির অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমাদের উপনির্বাচন ও নির্বাচন রয়েছে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব কথা বলেন আবদুর রহমানেল মাছউদ।
স্থানীয় সরকার নির্বাচনে সারা বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। (নির্বাচনী) আইন কী হবে, সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের ওপর না। আইন করবে সংসদ, সংসদ যেকোনো নির্বাচনসংক্রান্ত যে আইন করবে, সেই আইন অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ।’
কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদকে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ...
৭ ঘণ্টা আগে
ঘুষের অভিযোগ নথিভুক্ত করার উদ্যোগের পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে...
৭ ঘণ্টা আগে
দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক যুদ্ধযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশের রূপান্তরিত স্বকীয় পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতির অংশ হিসেবে বাংলাদেশ
৮ ঘণ্টা আগে
সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৯ ঘণ্টা আগে