বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা এমপিওভুক্তির পরিবর্তে প্রথম যোগদানের তারিখ থেকে গণনা শুরু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (৩০ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এই রুল জারি করেন।
আজ মঙ্গলবার রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া বিষয়টি সাংবাদিকদের জানান।
আইনজীবী সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত হওয়ার তারিখ থেকে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়। বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরির জ্যেষ্ঠতা যোগদানের তারিখ থেকে গণনার নির্দেশনা চেয়ে মোহাম্মদ রেজাউল করিমসহ ৮০ জন প্রভাষক রিট করেন। হাইকোর্ট রুল জারি করেছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত ‘কিউআর কোড রিডার’ ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ মে’র মধ্যে প্রকল্প পরিচালক কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে
আজ বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প একটি।
৪ ঘণ্টা আগে