এজলাস ও খাস কামরার পর এবার দেশের অধস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের বিভিন্ন পদের সহায়ক কর্মকর্তা-কর্মচারীর তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে অধস্তন আদালতের অনুমোদিত পদের নাম এবং এর বিপরীতে বর্তমানে কর্মরত ও শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে।
১৬ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট প্রশাসনকে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। ১৪ জুলাই এই সংক্রান্ত তথ্য চেয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে অধস্তন আদালতগুলোতে চিঠি দেওয়া হয়।
এর আগে গত ৮ জুলাই এজলাস ও খাস কামরার বিষয়ে বিষয়ে তথ্য চেয়ে আইন মন্ত্রণালয় থেকে সকল জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এই বিষয়ে চিঠি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ জুন দৈনিক আজকের পত্রিকায় ‘ভাগাভাগি করে চলে বিচার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সারা দেশের আদালতগুলোতে ২৪১টি এজলাস এবং সহায়ক জনবল ও অফিস সরঞ্জামের সংকটের কথা তুলে ধরা হয়। ওই প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রণীত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ অনুসারে ভোট গ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করতে হবে।
১৮ মিনিট আগে
গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৫১টি ও পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। এসবের কারণ হিসেবে মন্ত্রী বলেছেন, দুর্ঘটনা প্রধানত রেললাইন ও পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে হয়।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, শহীদদের আত্মদান স্মরণ করিয়ে দেয়, রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ।
১ ঘণ্টা আগে
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
৩ ঘণ্টা আগে