অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকারের জারি করা প্রজ্ঞাপন চেম্বার আদালতে বহাল রয়েছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, গত ১৯ জুলাই ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে সরকার প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে একটি এজেন্সি রিট করলে হাইকোর্ট প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেন। পরে আপিল বিভাগে গেলে ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত হয়। পরবর্তীতে আরও ১১টি এজেন্সি রিট করে হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পায়। এর বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপিল বিভাগে আবেদন করলে রোববার চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
গত ১৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারা অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের আবাসন নিশ্চিতকরণ এবং সুষম নগর উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতিও সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে।
৩০ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান এ তথ্য জানিয়েছেন...
১ ঘণ্টা আগে
অর্থনৈতিক সক্ষমতা ও সম্পদে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা নারী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচনী ব্যয় কমানো, রাষ্ট্রীয় অর্থায়ন এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য।
২ ঘণ্টা আগে