
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার বেলা ২টায় লন্ডনে ডরচেস্টার হোটেলে তাঁদের বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৩টায়।
এর আগে লন্ডনে আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় হয়। এরপর শুধু তাঁরা দুজন আনুষ্ঠানিক বৈঠকে বসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কিছু উপহারও দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুক পোস্টে উপহারের ছবি দিয়ে এ তথ্য জানান।
উপহারের মধ্যে রয়েছে দুটি বই ও একটি কলম। বইয়ের মধ্যে রয়েছে প্রখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের লেখা ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’ এবং মোনা আরশি ও কারেন ম্যাককার্থি উলফ সম্পাদিত ‘নেচার ম্যাটারস: ভাইটাল পোয়েমস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি’।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য সরকার বদ্ধপরিকর। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক ইস্যুতে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে নমনীয়তার অভিযোগ তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন সংগঠনটির নেতারা।
৫ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে পুরাতন মামলা নিষ্পত্তিতে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আর বিচারপ্রার্থীদের হয়রানি কমাতে পুরাতন মামলা অগ্রাধিকার...
৫ ঘণ্টা আগে
বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
৮ ঘণ্টা আগে