
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার (৪ জুন) দুদক এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাঁর নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করা হয়। পরে তাঁর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জারি করার পর অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি বা তাঁর পক্ষে কেউ তা গ্রহণ না করায় গত ২৩ মার্চ আদেশসহ মূল সম্পদ বিবরণী লটকিয়ে জারি করা হয়। সম্পদ বিবরণী লটকিয়ে জারির পর অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বাড়ানোর কোনো আবেদনও পাওয়া যায়নি।
দুদক বলছে, যেহেতু নির্ধারিত ২১ কার্যদিবসে অর্থাৎ ২৯ এপ্রিলের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি, সেহেতু এটি দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে দুদক আইনের ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর মহিবুল হাসান চৌধুরীর নামে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সঙ্গে তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করা হয় মামলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৯৯ শতাংশই নির্বাচনী আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে ৫৮ ধরনের আচরণবিধি চিহ্নিত করা হয়েছে, যার প্রায় সব ক্ষেত্রেই লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
২৫ মিনিট আগে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন..
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।
২ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ‘দেশের গর্বিত সন্তান’ এবং তাঁরা সবাই দেশেই আছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘এখনো তাঁরা দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তাঁরা অংশ নেবেন।’
২ ঘণ্টা আগে