
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় কাঁদের জায়গা হচ্ছে তা নিয়ে কয়েক দিন ধরে চলছিল আলোচনা। নাম শোনা যাচ্ছিল বিএনপির শীর্ষ সারির অনেক নেতার। কিন্তু শেষ পর্যন্ত দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা সেখানে জায়গা পাননি।
নির্বাচনে জেতার পর বিএনপির নেতারা মাঝারি ধরনের মন্ত্রিসভা গঠনের আভাস দিলেও শেষ পর্যন্ত ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান। ওই মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়; দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও শামসুজ্জামান দুদু ছাড়াও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থান পাননি।
আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও শামসুজ্জামান দুদু নির্বাচনে অংশ নেননি। তবে মির্জা আব্বাস, নজরুল ইসলাম ও রিজভীকে মন্ত্রীর পদমর্যাদায় নিজের উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তারেক রহমান।
দলীয় সূত্র বলছে, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে বিএনপি এবার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তরুণদের রেখেছে। পাশাপাশি সাংগঠনিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুতের কৌশলের অংশ হিসেবে কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে মন্ত্রিসভায় না রেখে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজন শরিফ। নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা...
১ ঘণ্টা আগে
যুদ্ধ-সংঘাত বন্ধ করে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মারণাস্ত্র নয়—যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাই হওয়া উচিত বিশ্বে পরিবর্তনের হাতিয়ার।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৪টা ১৯ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে প্রবেশ করেছেন….
৬ ঘণ্টা আগে