
কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি অফিসগুলোর দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এই নির্দেশনা পাঠিয়েছে।
সেখানে বলা হয়, কোভিড-১৯–এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও কার্যক্রম চালু রয়েছে। সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।
করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া মানা।

জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।’
৮ মিনিট আগে
প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমন ঘিরে সিলেটে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নগরজুড়ে চলছে উৎসবের আমেজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের ডিভাইডারেও দেওয়া হয়েছে নতুন রঙের ছোঁয়া।
১ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পকেটের লোক’ কিংবা ‘ভাইয়ের লোক’ সংস্কৃতির দিন শেষ। সারা দিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৭ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন...
৩ ঘণ্টা আগে