
দুর্নীতি দমন কমিশনের মামলায় কারাগারে থাকা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে জামিন দেন। তবে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দিয়েছেন হাইকোর্ট।
কলিমুল্লাহর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী কাজী আহসান হাবিব। দুদকের পক্ষে ছিলেন খান মো. মইনুল হাসান লিপন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সৈয়দ মামুন মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন। তবে পাসপোর্ট জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।’ অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তাঁর মুক্তিতেও বাধা নেই বলে জানান তিনি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ ও এ কে এম নূর-উন-নবীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাঁদের বিরুদ্ধে শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় চার কোটি টাকার অনিয়ম এবং আত্মসাতের অভিযোগ আনা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার ৮০৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয় বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে...
১ ঘণ্টা আগে
বিগত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষা ব্যবস্থার এমন শোচনীয় দশা হয়েছে যে, বাংলাদেশের উচ্চমাধ্যমিক (এইচএসসি) লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ ঘণ্টা আগে
কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরীর এক বক্তব্যে আজ রোববার সংসদের বৈঠকে উত্তেজনা ছড়ায়। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উত্তেজনা সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করেন। বিরোধীদলীয় জোট এই বক্তব্যকে ব্যক্তি ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং বর্ণবাদী...
২ ঘণ্টা আগে
ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্টের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে জাতীয় সংসদে উত্তাপ ছড়িয়ে পড়ে। আজ রোববার জাতীয় সংসদে পুলিশের সাবেক আইজি...
২ ঘণ্টা আগে