
জাতীয় বাজেটে সড়ক ও পরিবহন খাতে বরাদ্দের ১৫ শতাংশ সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
সংগঠনটি বলছে, আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেটে সড়ক ও পরিবহন খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ সড়ক নিরাপত্তায় অবকাঠামো নির্মাণ, গবেষণা, পথচারীদের নিরাপত্তা বৃদ্ধিকরণ, সড়ক ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রচারণা এবং ট্রাফিক আইন বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রমে জন্য বরাদ্দের দাবি জানাচ্ছেন তারা।
সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতারা বলেন, সড়ক দুর্ঘটনারোধে উন্নতমানের সড়ক এবং ত্রুটিমুক্ত যানবাহনের পাশাপাশি সড়ক নিরাপত্তা অবকাঠামো নির্মাণ, সড়ক ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ, সচেতনতামূলক প্রচারণা, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করা অতীব জরুরি। কিন্তু এসব কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার লাখ কোটি টাকা ব্যয় করে সড়ক নির্মাণ করছে। কিন্তু সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছে না। এটা আত্মঘাতী সিদ্ধান্ত। প্রতিবছর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারের ব্যাপকসংখ্যক শিশু, কিশোর এবং কর্মক্ষম মানুষ নিহত হচ্ছে, আহত হয়ে পঙ্গুত্ববরণ করছে, যা দেশের আর্থসামাজিক সংকটকে তীব্রতর করছে। বিষয়টি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা জরুরি।
সংগঠনটি বলছে, এই প্রেক্ষাপটে রোড সেফটি ফাউন্ডেশন আগামী জাতীয় বাজেটে আলাদা ইকোনমিক বাজেট কোড প্রবর্তন করে সড়ক পরিবহন খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ সড়ক নিরাপত্তা কার্যক্রমে বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ ভোরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে নওগাঁরই ১০ জন।
৬ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন-শূন্যতা পাঁচ মাস পেরিয়ে ছয় মাসে পড়েছে। নতুন কমিশন গঠনের জন্য দেড় মাস আগে সার্চ কমিটি করা হয়। এখনো কমিশন গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। অনুসন্ধান-তদন্ত এবং মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকলেও কমিশনের নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠানটির নীতিগত...
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা জ্বালানি আমদানি ও বিপণনের মতো কার্যক্রমে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগে বিশেষজ্ঞ এবং ভোক্তা অধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের আগ্রহের পরিপ্রেক্ষিতে দায়িত্বে আসার মাত্র ১৮০ দিনের মধ্যেই সরকার তড়িঘড়ি এই উদ্যোগ নিচ্ছে বলে মনে করছেন
৬ ঘণ্টা আগে
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ...
১০ ঘণ্টা আগে