
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারকে তাগিদ দেবে অন্তর্বর্তী সরকার। তবে তাগিদ দেওয়ার আগে সরকার আরও কিছুদিন সময় নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতের দিল্লি চলে যান। তাঁকে ফেরত চেয়ে দেশটিকে গত ২২ ডিসেম্বর কূটনৈতিক পত্র দেওয়া হয়। এই পত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্রও দেওয়া হয়।
জেনেভা থেকে গত বুধবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রতিবেদনে জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় নির্বিচার হত্যাকাণ্ড ও নৃশংসতার জন্য হাসিনা নির্দেশ দিয়েছেন, এমন তথ্য উঠে আসে। এমন পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গটি গতকাল আবার সামনে আনে বিএনপিসহ বিভিন্ন মহল।
হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া প্রথম পত্রের জবাব মিলেছে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, জবাব এখন পর্যন্ত আসেনি।
জাতিসংঘের প্রতিবেদনের উল্লেখ করে সরকার এখন তাঁকে ফেরত দিতে ভারতকে তাগিদ দেবে কি না—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, ‘প্রতিবেদনে যা প্রকাশ করা হয়েছে তা যে কাউকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট।’
হাসিনার ফেরার বিষয়টিতে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় ধরনের ব্যাপার আছে, এমনটি উল্লেখ করে তিনি বলেন, ভারতের জবাবের জন্য সরকার আরও কিছুদিন অপেক্ষা করতে পারে। তবে সঠিক সময়ে এ বিষয়ে তাগিদ দেওয়া হবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
২৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৩ ঘণ্টা আগে