
মেডিকেল কলেজে ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারির (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
আজ সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘আপনারা জানেন যে, কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা স্ক্রুটিনি করা হবে।’
বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, ‘এই ১৯৩ জনের মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না, এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭,২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে।’
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ফলাফল প্রকাশ হওয়ার পর ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিষয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।

ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে এই তহবিল থেকে কোনো টাকা পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দেখা যায় এই দুই ফান্ডে পর্যাপ্ত টাকা নেই।
২৯ মিনিট আগে
বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, ‘আজকের বিদ্যুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকট এগুলো কি আমাদের তৈরি? এগুলো ফ্যাসিবাদী সরকারের তৈরি।’
১ ঘণ্টা আগে
বর্তমান গ্যাস ও জ্বালানি-সংকটকে বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘১৮ বছরের জঞ্জাল পরিষ্কার করা তো ১৮ মাসে সম্ভব নয়। আজকের বিদুৎ, গ্যাস ও অর্থনৈতিক-সংকট এগুলো কি আমাদের তৈরি? এগুলো ফ্যাসিবাদী সরকারের তৈরি।’
২ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের...
৪ ঘণ্টা আগে