
আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের সুযোগ পাবে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পর্যটকেরা দ্বীপে রাতে অবস্থান করার সুযোগ পাবে।
বশিরউদ্দীন আরও বলেন, পর্যটকদের যাতায়াত সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে রেজিস্ট্রেশন-ভিত্তিক ভ্রমণ অনুমোদন দেওয়া হবে এবং জাহাজ পরিবহনের সঙ্গে সমন্বয় করে পর্যটক নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ ছিল। জীববৈচিত্র্য রক্ষা এবং অতিপর্যটনের বিরূপ প্রভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময়ে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি ও পর্যটন খাতে স্থবিরতা নেমে এসেছিল।
পর্যটন উপদেষ্টা জানান, পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যটন কার্যক্রম নতুনভাবে শুরু করছে সরকার। এতে একদিকে স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবে, অন্যদিকে সীমিত সংখ্যক পর্যটক দ্বীপ ভ্রমণ করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
২ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৪ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৫ ঘণ্টা আগে