
জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে নিজের অপসারণের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই অপপ্রচার করছেন জি এম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া 'হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট'–এর ব্যানারে আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।
মামুনুর রশিদ দাবি করেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অর্থ পাচারের কোনো প্রমাণ পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে গণমাধ্যমে প্রকাশিত নিউজের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।
মামুনুর রশিদ বলেন, ‘জি এম কাদের বিদিশা এরশাদকে রাজনীতিতে হুমকি মনে করছেন। কাদেরের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সমস্ত সম্পদের মালিক এরিক। এরিককে বিতর্কিত করতে পারলে জি এম কাদের নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন। এ জন্যই এরিক এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’
সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, দুই দিন ধরে তাঁর এবং তাঁর মা বিদিশা সিদ্দিককে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এসবের পেছনে তাঁর চাচা জি এম কাদের জড়িত আছেন বলে অভিযোগ করেন এরিক।
এরিক বলেন, 'আমার এবং আমার মা বিদিশার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জি এম কাদের। আর আমি এই জন্য আমার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৫ জুলাই) রাত ১১টায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী এই কমিটি পুনর্গঠন করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...
১২ ঘণ্টা আগে
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও দুজন পুলিশ সুপার। তবে প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি...
১২ ঘণ্টা আগে