ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আজ আনন্দ মিছিল করেছেন ভাসানচরের রোহিঙ্গারা। ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গতকাল জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ায় তাঁরা এ মিছিল করে।
আজ দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোহিঙ্গারা এ আনন্দ মিছিল চলে। ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে রোহিঙ্গারা এ আনন্দ মিছিলের আয়োজন করেন। মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নম্বর রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়।
এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন ১ হাজার থেকে ১২ শ রোহিঙ্গা সদস্য। মিছিলে রোহিঙ্গারা নানা ইতিবাচক স্লোগান দেন; স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। এর মধ্যে ‘ওয়েলকাম ইউএন, ওয়েলকাম ইউএনএইচসিআর, থ্যাংক ইউ ইউএন, উই আর হ্যাপি এট ভাসানচর’।
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দেওয়ার পর থেকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদেরও মানবিক সহায়তা দিতে সংস্থাটি গতকাল (৯ অক্টোবর) শনিবার বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারকটি (এমওইউ) সই করে। বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআরের কান্ট্রি ডিরেক্টর চুক্তি স্বাক্ষর করেন।
ইউএনএইচসিআর বলছে, এ চুক্তির ফলে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সেবা ও সহায়তা কার্যক্রমে সরকার ও জাতিসংঘের ঘনিষ্ঠ সহযোগিতা সম্ভব হবে। সুরক্ষা, শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ, জীবিকা ও স্বাস্থ্যসেবায় সহায়তার মাধ্যমে শরণার্থীরা দ্বীপে মানসম্মত জীবনযাপন করতে পারবেন। এ ছাড়া তারা ভবিষ্যতে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
প্রসঙ্গত, কক্সবাজার থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু জাতিসংঘসহ নানা সংস্থা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। এর মাঝেই কয়েক ধাপে নোয়াখালীর ভাসানচরে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে পাঠানো হলো।

বরগুনার তালতলী থানার ব্যারাকে গত ১৪ জুন আত্মহত্যা করেন মো. ফারুক হোসেন নামের এক পুলিশ কনস্টেবল। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। তাতে ছিল বহু না বলা বেদনা ও নীরব মানসিক সংগ্রামের ইঙ্গিত।
৪ ঘণ্টা আগে
ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত নির্মিত ২৩৬ কিলোমিটার নতুন রেললাইন দেশের অন্যতম বৃহৎ রেল অবকাঠামো প্রকল্প। প্রায় ৩৮ হাজার ৬২৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে এই প্রকল্প। জনবলসংকট, সীমিত ট্রেন চলাচল এবং যথেষ্ট নিরাপত্তা না থাকার সুযোগে ব্যয়বহুল এ রেলপথের বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশ...
৫ ঘণ্টা আগে
দেশের সচেতন মানুষ শুধু তথ্যের জন্যই সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকে না, বরং বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ ও বস্তুনিষ্ঠভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে। তাই বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...
৯ ঘণ্টা আগে
দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত...
১২ ঘণ্টা আগে