
সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা নির্ধারণে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করেছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব হবেন কমিটির সদস্য সচিব। আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
বর্তমানে চাকরিতে প্রবেশের বর্তমানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়সসীমা ৫৯ বছর। কিছু চাকরিপ্রত্যাশীরা বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন।
দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের (যমুনা) সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাঁচটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বেলা ২টার দিকে আলোচনার জন্য চার সদস্যদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা গেছে, প্রায় তিন শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী চাকরিতে প্রবেশসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন। শুধু তাই নয় আজই তাঁরা এ বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।
দেলোয়ার হোসেন সম্রাট নামে এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে যমুনার সামনে আসি। আসার পরপরই পুলিশ কয়েকটি টিয়ারশেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়েছে। তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
১ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে