২৮৯ আসনে প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মহাসচিব বলেন, ‘ময়মনসিংহ-৪ আসন খালি রেখেছি। ওটা রওশন এরশাদের আসন। তাঁর জন্য ওই আসন খালি রেখেছি। সাদ এরশাদ তো আমাদের কাছে ফরম চাননি। বর্তমান এক এমপিকে বাদ দিয়েছি। বাকি কাউকে বাদ দেয়নি। নির্বাচনী পরিবেশ যদি ভালো হয়, ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো।’
মনোনয়ন ঘোষণা দেরি হওয়ায় কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতা রয়েছেন। আবার নতুন অনেকেই যোগ্য হয়েছেন, তাদের থেকে বাছাই করা কঠিন হয়ে গেছে। তাই বিলম্ব হয়েছে।’
এর আগে জাতীয় পার্টি অফিসের সামনে দলের বহিষ্কৃত এবং রওশনপন্থি নেতা-কর্মীরা মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ও জিএম কাদের বিরোধী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দলে বর্তমানে ত্যাগী নেতাদের জায়গা হচ্ছে না। বিরোধ থাকায় রওশনপন্থি নেতারা নির্বাচিত হবার যোগ্যতা থাকলেও দল থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৮ ঘণ্টা আগে