বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ (১) শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি এস এম ফজলুর রহমানকে সিআইডি থেকে পুলিশ টেলিকম ইউনিটে এবং মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান, ডিআইজি মোহাম্মদ ওসমান গনি ও ডিআইজি সানা শামীনুর রহমানকে সিআইডি থেকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিআইজি মোহাম্মদ ফয়েজুর কবিরকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) বদলি করা হয়।
অন্যদিকে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে ডিএমপিতে, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন হেডকোয়ার্টারে এবং খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এ ছাড়া নৌ পুলিশের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, এসবির পুলিশ সুপার মাহফুজা লিজা, এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে ডিএমপিতে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই বদলি আদেশ জারি করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করে সেই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বৈশ্বিক বাজারের বাস্তবতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য...
৬ মিনিট আগে
ঈদে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা...
৩৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংকটের অচিরেই সমাধান হবে আশা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করব।’
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
৫ ঘণ্টা আগে