
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার বিকেএসপিতে খেলা চলাকালে মারাত্মক হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।
নিজাম উদ্দিন জানান, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং ক্রিকেটের এই আইকনের শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়। তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।
নিজাম উদ্দিন জানান, তাঁরা তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।
তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে আজ সোমবার সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। চিকিৎসার জন্য মেঘনা অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ ফজিলাতুন্নেছা মুজিব কেপিআই হাসপাতাল, বর্তমান নাম কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।
মোহামেডানের কর্মকর্তারা তামিমের সঙ্গেই আছেন। বিসিবির কর্তারাও গেছেন তামিমকে দেখতে। তামিমের অসুস্থতার খবর শুনেই বোর্ড সভা বাতিল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। হেলিকপ্টারে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবালও পৌঁছান হাসপাতালে। মোহামেডানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে শাইনপুকুর।

দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৩ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৩ ঘণ্টা আগে
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৮ ঘণ্টা আগে
ফেনসিডিলের চোরাচালান ঠেকাতে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ। চলছে নিয়মিত অভিযানও। তারপরও থেমে নেই মাদক চোরাচালান। ফেনসিডিলের বিকল্প হিসেবে এখন সীমান্ত দিয়ে দেশে ঢুকছে নতুন নতুন নামের ‘কাশির সিরাপ’।
১৫ ঘণ্টা আগে