Ajker Patrika

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ০৮
বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বৈঠক
পাকিস্তানের অর্থ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের ফেডারেল অর্থ ও রাজস্বমন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে উভয় দেশ।

গত রোববার ইসলামাবাদে পাকিস্তানের অর্থ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা কৌশলগত ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা করেন। পাকিস্তানের তথ্য অধিদপ্তরের লাহোর আঞ্চলিক শাখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।

সিনেটর আওরঙ্গজেব রাজস্ব আদায়ে শৃঙ্খলা জোরদার, অর্থনৈতিক কাঠামোগত সংস্কার এবং বেসরকারি খাতের বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে পাকিস্তানের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। এ ছাড়া তিনি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা ও আর্থিক খাতের উন্নয়নের ওপর জোর দেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রশিদ আল মাহমুদ তিতুমীর বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রাধিকার, নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গৃহীত সংস্কার কর্মসূচির বিষয়টি তুলে ধরেন। সাধারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশ নিজেদের অভিজ্ঞতা ও বিশেষ খাতে দক্ষতা বিনিময়ের বিষয়ে সম্মত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক আঞ্চলিক সংযোগ বিস্তৃত করার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত