
ছাগল-কাণ্ডের সেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে লায়লা এই আবেদন করেন।
বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন আগামী ২৭ জুলাই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আবেদন ও তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, আবেদনের ওপর শুনানি শুরু হলে তিনি আদালতে আপত্তি জানান। পরে আদালত শুনানির জন্য তারিখ ধার্য করেন।
লায়লা কানিজ আবেদনে উল্লেখ করেন, স্বামী এবং ছেলের সঙ্গে তাঁর বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ তিনি একজন জনপ্রতিনিধি। নরসিংদীর রায়পুরা উপজেলার একজন সফল চেয়ারম্যান। তিনি হৃদ্রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সুচিকিৎসার জন্য তিনি কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত, দুবাই থেকে চিকিৎসা নিয়েছেন। সুচিকিৎসার জন্য তাঁকে আবারও ওই সব দেশে যেতে হবে। তাই ন্যায়বিচারের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন।
এর আগে গত ২৩ জুন মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।
দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।
দুদক আবেদনে উল্লেখ করে, মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা ইতিমধ্যে দুদক অনুসন্ধান করছে। মতিউর রহমান তাঁর স্ত্রী-সন্তান ও স্বজনদের নামে দেশ-বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁদের নামে রাজধানীতে ১৫টি ফ্ল্যাট ও ৪টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরে শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ জন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, কোরবানির জন্য মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে ১ লাখ টাকা বুকিং দেওয়া, ৭০ লাখ টাকার গরু কেনা ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন এনবিআরের সদস্য মতিউর রহমান। তবে প্রথমে ইফাত তাঁর সন্তান নয় বলে দাবি করেন মতিউর। কিন্তু পরে স্বজনদের বরাতে জানা যায়, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলীর দ্বিতীয় সন্তান।
দ্বিতীয় স্ত্রী ও ইফাত ইতিমধ্যে দেশ ছেড়েছেন। মতিউর রহমানও দেশ ছেড়েছেন বলে আলোচনা রয়েছে।
১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। প্রধানমন্ত্রী এ পরিষদের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এর নির্বাহী কমিটির সভাপতি। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে...
১৬ মিনিট আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩৫ মিনিট আগে
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
১ ঘণ্টা আগে
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
২ ঘণ্টা আগে