
বিনা টিকিটে যাত্রী বহন ও যাত্রীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে গোধূলী/তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ক্যাটারিং সার্ভিসের সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব)।
বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) চট্টগ্রাম অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দীকী সই করা চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, আপনার প্রতিষ্ঠানের নিয়োজিত বেয়ারারা বিনা টিকিটের যাত্রী বহন করে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন মর্মে কয়েকটি ভিডিও ফুটেজ সিসিএমের (পূর্ব) হাতে এসেছে। বিনা টিকিটের যাত্রী পরিবহন না করার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার প্রতিষ্ঠান তা পরিপালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনার প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, চুক্তির শর্ত মোতাবেক সার্ভিস পরিচালনা না করায় এবং বর্ণিত পত্রের নির্দেশনা পালনে ব্যর্থতার কারণে ২৯ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ৭০৩ / ৭৪২ মহানগর গোধূলী/তূর্ণা এক্সপ্রেস ট্রেনে আপনার প্রতিষ্ঠানের ক্যাটারিং সার্ভিস পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৫ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে