
দেশে এখন দরিদ্র মানুষের হার ১৮ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে সবচেয়ে দরিদ্র অবস্থানে আছে মাদারীপুরের ডাসার উপজেলা। এই উপজেলায় দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। আর জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর। আর সবচেয়ে ধনী রাজধানী ঢাকার পল্টন এবং দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ এ এসব তথ্য উঠে এসেছে। বিবিএসের পভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসি সম্মেলন কক্ষে এই প্রতিবেদন প্রকাশ করে।
বিবিএসের দারিদ্র্য মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগ অনুযায়ী দারিদ্র্য সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য, ১৫ দশমিক ২ শতাংশ।
জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য মাদারীপুর জেলায়, ৫৪ দশমিক ৪ শতাংশ। আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায়, ৬ দশমিক ১ শতাংশ। আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্য নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে, ১ শতাংশ।

প্রভাবশালী একটি গ্রুপের হুমকির কারণে মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তরে সার পরিবহনের দরপত্রে কেউ অংশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।
৭ ঘণ্টা আগে
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দিতে তিনি বলেন, তাঁর ভাই আন্দোলনে অংশ...
১০ ঘণ্টা আগে
মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
১১ ঘণ্টা আগে