বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬ ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।
১৯ ঘণ্টা আগে
স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং জমির মালিকানা বা বর্গা চাষের প্রমাণপত্র প্রয়োজন হবে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) প্রাথমিক তালিকা তৈরি করবেন।
২১ ঘণ্টা আগে