আজকের পত্রিকা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, স্পিকারের পদ শূন্য হওয়ায় সংসদ সচিবালয়ের আর্থিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে, এ কারণে বিষয়গুলো আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখবেন বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
এর আগে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়।
সরকারি গাড়ির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি গাড়ির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কতগুলো গাড়ি আছে, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাতে বলা হয়েছে। এটার মাধ্যমে সরকারের কতগুলো গাড়ি রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাবে। গাড়িগুলোর সর্বশেষ অবস্থা জানা যাবে।
নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের বেতন বকেয়ার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এই সমস্যাটা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের আমলের সমস্যা। আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছি, দ্রুত ঘোষণা পাওয়া যাবে।’ একই সঙ্গে ছেলে ও মেয়ে দলের বেতনের সমতার বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা হচ্ছে বলে জানান শফিকুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
১০ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১২ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১২ ঘণ্টা আগে