চলমান লকডাউনে মানুষ যদি এভাবেই ঘরের বাইরে বের হতে থাকে, তাহলে আরও কঠোর হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মূল সড়কের পাশাপাশি প্রতিটি পাড়া–মহল্লায় ঢুকে ঢুকে অভিযান পরিচালনা করা হবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। আজ শনিবার দুপুরে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর রাসেল স্কয়ারে র্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র্যাব এখন পর্যন্ত দেশব্যাপী চার শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এতে জরিমানা করা হয়েছে চার লক্ষাধিক টাকা। দেশজুড়ে নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে চার শতাধিক অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। হাজারো নিষেধ সত্ত্বেও কঠোর বিধিনিষেধের মধ্যে অনেকে বাইরে বের হচ্ছেন। তাঁরাই আবার সঠিকভাবে মাস্ক ব্যবহার করছেন না। সচেতনতার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।’
র্যাবের এই মুখপাত্র বলেন, ‘পাড়া-মহল্লায় টহল পরিচালনা করার সময় দেখেছি অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত করছেন। আড্ডা দিচ্ছেন। তাই সবার প্রতি অনুরোধ, পরিবারের কথা বিবেচনা করে হলেও এই কয়টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। প্রয়োজনে আরও কঠোর হব।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এখন বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে লকডাউন দেওয়া হয়েছে। যাঁরা জরুরি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, তাঁদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করছি। অতি জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। না হয় র্যাবের জেরার মুখোমুখি হতে হবে।’

আগামী ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তাঁর প্রথম সরকারি সফর। সোমবার (৬ এপ্রিল) রাতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বরাত দিয়ে এ...
৩৩ মিনিট আগে
মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
২ ঘণ্টা আগে
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ করা হয়েছে। যুবদলের সাবেক নেতা মো. মশিউর রহমান মামুন আজ সোমবার আন্তর্জাতিক
৩ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
৩ ঘণ্টা আগে