
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনের বার্ষিক প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতার অবনতিশীল পরিস্থিতিতে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন গভীরভাবে উদ্বিগ্ন। কমিশন অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতির ধারা লক্ষ করছে। ২০২১ সালেও এ ধারা অব্যাহত ছিল। একই প্রতিবেদনে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে গত অক্টোবরে শারদীয় দুর্গোৎসবের সময় সংঘাতের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, সংঘাত ঠেকাতে সরকারের উদ্যোগের পরও সপ্তাহব্যাপী হিন্দু সম্প্রদায়ের সদস্য ও তাদের ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে। এ ছাড়া ভাসানচরে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, শুরুতে যেসব রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, তারা খ্রিষ্টধর্মাবলম্বী। এ ছাড়া প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যালয় বন্ধ করা, তাদের ভাসানচরে স্থানান্তর এবং রোহিঙ্গাদের আবাসস্থলের অস্বাস্থ্যকর পরিবেশের কথাও তুলে ধরা হয়।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও পাল্টা যুক্তির ঘটনা ঘটেছে।
২৮ মিনিট আগে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ-সরবরাহ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই কেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
১ ঘণ্টা আগে
নিম্ন আয়ের মানুষের আবাসন-সংকট দূর করতে ঢাকার কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি স্থানে সরকারি ও বেসরকারি অংশীদারত্বে ১ লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ফেরাতে ‘শুদ্ধি অভিযান’ এবং আগামী আগস্ট মাসের শেষ নাগাদ বহুল প্রতীক্ষিত রূপপুর...
১ ঘণ্টা আগে
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য (বিএনপি) এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘টাকা নেই। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলে তার একটা ব্যাংক লাগবে। এমপি ও নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। এগুলো বন্ধ করতে হবে। ব্যাংক কমায় ফেলতে হবে।
২ ঘণ্টা আগে