
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর প্রধানমন্ত্রী ডিএনসিসির স্থাপিত স্টল পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ডিএনসিসির বিভিন্ন পদক্ষেপ ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যকরী উপকরণ সম্পর্কে অবগত করেন।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আজ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ২৪টি দলে ১৫০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন। তাঁরা সিটি করপোরেশনের আওতাধীন এলাকাসমূহের বাড়ি বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জন সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

তারেক রহমান বলেন, ‘আমরা জানি, কীভাবে ডেঙ্গু হয়। ভাঙারি, কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিক ও মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। সেখানে পানি জমে এই ডেঙ্গু বহনকারী এডিস মশার তৈরি হয়। কাজেই আমরা সকলে মিলে চেষ্টা করলে এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারব।’
১ ঘণ্টা আগে
কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইউনিয়নভিত্তিক ব্লকে কাজ করে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের কৃষকেরা এই কার্ড পাবেন।
২ ঘণ্টা আগে
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
৪ ঘণ্টা আগে