ডেঙ্গুর প্রকোপ গত তিন দিন কম থাকলেও গতকাল শুক্রবার রোগীর সংখ্যা আবারও বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন রোগী। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৬৫ জন এবং ঢাকার বাইরের ৫৯ জন। তবে এ সময়ে নতুন করে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত হওয়ার ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে আবারও জন্ম নেবে এডিস মশা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৯১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৭২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এ দিকে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৭২১ জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৯৭৩ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ১৬৫ জন। এদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে দুজন, বিজিবি ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে