ঢাকা: সীমান্তবর্তী জেলা যশোরে এবার ভারতীয় ধরনে আক্রান্ত আরও ৮ জন শনাক্ত হয়েছেন। তাঁদের কেউই দেশের বাইরে যাননি। এর আগে সাতজনের শরীরে ভারতীয় ধরন (বি.১.৬১৭) শনাক্ত হয়েছিল। তাঁরা সবাই ছিলের ভারত ফেরত। এ নিয়ে জেলায় ভারতীয় ধরনটিতে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৫ জনে পৌঁছল।
জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সাতজন পুরুষ, একজন নারী। প্রত্যেকের বয়স ৫৬ বছরের নিচে। প্রথমবারের মতো এবারও আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। ৩৬ জনের নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে বলে গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ।
এরই মধ্যে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও যশোরের স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
জিনোম সেন্টার থেকে জানানো হয়, গত ২৯ মে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জন, যশোর জেনারেল হাসপাতাল থেকে তিন জন এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজনের নমুনা যবিপ্রবির ল্যাবে পাঠানো হয়। ঈদের আগে ও পরে ভারত ফেরত ব্যক্তিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার পরও আক্রান্ত হওয়ার হার গড়ে ১০ থেকে ১৯ শতাংশ। ফলে স্থানীয় সংক্রমণ হয়েছে কি-না সেটি জানার জন্য বিভিন্ন উপজেলা থেকে সন্দেহভাজন ৩৬ জনের নমুনার জিনোম সিকোয়েন্স করা হয়। এতে আটজনের শরীরে ভারতীয় ধরনের অস্তিত্ব পাওয়া যায়।
এর আগে গত ৮ মে যবিপ্রবির ল্যাবে প্রথম দুজনের শরীরে এই ধরনের উপস্থিতি পাওয়া যায়। এ সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। ল্যাবটিতে এখন পর্যন্ত ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে ভারতীয় ধরন পেয়েছে। পাশাপাশি ভারত ফেরতদের মধ্যে দুজন করোনা পজিটিভ হয়েই দেশে আসেন।
দেশে এখন পর্যন্ত আফ্রিকার ধরনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ৮৫ জন। এ ছাড়া যুক্তরাজ্যের ধরনে ২৭ জন ও নাইজেরিয়ার ধরনে আক্রান্ত শনাক্ত ৫ জন। আর যশোরে নতুন করে আটজন মিলে ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, যশোরের জিনোম সেন্টার থেকে আমাদের জানানো হয়েছে যে, স্থানীয় আটজনের শরীরে ভারতীয় ধরনের উপস্থিতি পাওয়া গেছে। তার মানে আরও আছে। যারা এসেছেন, তাদের মাধ্যমে এগুলো ছড়াতে পারে।
তিনি বলেন, আমরাও বসে নেই। আগের তুলনায় আইইডিসিআরে নমুনা আসার সংখ্যা বেড়েছে। প্রতিটি জিনোম সিকোয়েন্স করতে আমাদের অনেক সময় লাগে। গত সপ্তাহে আমরা ২৬৩টি করেছি যেখানে ১৪০টি ভ্যারিয়েন্ট পেয়েছি। এবার হয়তো আরও বাড়বে। সামনের সপ্তাহের শুরুতে আমরা সেটি প্রকাশ করবো।

কায়সার কামাল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। তবে এই বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়; ভবিষ্যতে যেন কেউ আবার বাংলাদেশে এমন কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্য একটি দৃষ্টান্ত তৈরি....
১২ মিনিট আগে
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ সেগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধান করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে খোলামেলা সংলাপ চায় এবং কূটনীতির মাধ্যমে এগিয়ে গিয়ে সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে চ
৪৪ মিনিট আগে
মেসার্স নাসিম এন্টারপ্রাইজকে ঋণ দিতে অনিয়ম ও যথাযথ মর্টগেজ না নেওয়ার অভিযোগে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদক উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বও ক্রমেই বাড়ছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বঙ্গোপসাগর। তাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কৌশলগত সুযোগে পরিণত করতে হবে।
১ ঘণ্টা আগে