
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের বিষয়টি কোনো অবস্থাতেই আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আইসিসির সহযোগিতা চান। সে ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা চাইবেন—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করার বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে চাই না। তবে আইসিসি যদি আমাদের কোনো কারিগরি সহযোগিতা দেন সেটি অবশ্যই আমরা গ্রহণ করব।’
প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ এই ধরনের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার করতে সক্ষম ও দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশের এই বিচার করার সক্ষমতা আছে। ঘটনা বাংলাদেশে ঘটেছে, আসামিরা বাংলাদেশেই বাস করে বা আশপাশের দেশে আছে, সাক্ষীরা এ দেশের। সুতরাং, এই বিচার বাংলাদেশের আদালতে হবে এটাই স্বাভাবিক বিষয়। আইসিসিতে তখনই যেতে হয় যখন কোনো রাষ্ট্র বিচার করতে অক্ষম।
আশুলিয়ায় লাশ পোড়ানো
জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহহিল কাফি, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ
চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ১৬ এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ প্রমুখ।

চট্টগ্রামের জলপথকে কাজে লাগিয়ে পণ্য পরিবহনের সম্ভাবনা কাজে লাগাতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি চট্টগ্রামের পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়েও উদ্যোগ নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমাদের নেতা স্পষ্ট ভাষায় বলেছেন—সবার আগে বাংলাদেশ। আমাদের ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় এর পরে আসবে। রাষ্ট্র পরিচালনায় সরকারের মূল নীতিই হলো সবার জন্য বাংলাদেশ।’
২ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব, ডিজিএফআই, এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৫ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকেরা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে