
রাজধানীসহ সারাদেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইন–শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বাড়ানো হবে এবং অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর অতিরিক্ত টহল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের অতিরিক্ত টহল বাড়ানো হবে। পাশাপাশি, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ–পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠপর্যায়ের ব্রিগেড প্রধানসহ অন্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পর গণমাধ্যমকে ব্রিফ করবেন।
ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য নতুন মোটরসাইকেল সংগ্রহ করা হবে, যাতে অলিগলিতে দ্রুত টহল দিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়।
এ ছাড়া, ছিনতাইকারী ও ডাকাতদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে সম্মিলিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন–শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে।
সূত্র আরও জানায়, ৫০০ এপিবিএন সদস্যকে ডিএমপিতে যুক্ত করে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে, মিথ্যা তথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইন–শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩২ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে