
চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদভীর বিরুদ্ধে একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে গত অক্টোবরে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিনি ছাড়াও তাঁর ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলার বাদী সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।
এ সময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তাঁর ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হন।
এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা হয়েও গোলাম সাকলায়েন সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, জন্মদিন উদ্যাপন এবং সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে সময় কাটানোর মতো ঘটনা বিভ
২০ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নিজের ‘নির্ধারিত সিরিয়াল’ পরিবর্তন করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-২ আসনের বিএনপি সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। এ কারণে প্রথমে বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও পরে তিনি আলোচনায় অংশ নেন।
৪২ মিনিট আগে
একদিন ‘জঙ্গি নাটক মঞ্চস্থ’ করে সাংবাদিকদের সামনে আনা হয়। পরবর্তীতে সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গুমের শিকার হওয়া তাজুল ইসলাম সুমন নামে এক ভুক্তভোগী...
১ ঘণ্টা আগে
‘মুক্তিযুদ্ধের সময় যদি প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ ও অস্ত্র থাকত, আধুনিক অস্ত্র থাকলে আমাদের লোক দিয়ে, একক কর্তৃত্বে স্বাধীনতা অর্জন করতে পারতাম। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে যুদ্ধের সময় ভারতের পক্ষ থেকে একটা ভাঙা ওয়ারলেস দেওয়া হয়েছিল। রাগ করে ফেলে দিয়ে ভারতীয় কমান্ডোকে তিনি বলেছিলেন—অস্ত্র যখন
১ ঘণ্টা আগে