
ত্রয়োদশ জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিচ্ছেন ১১ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত প্রতিনিধিরা। আজ সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত বৈঠক কক্ষে আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।
এই বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এ জন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।’
এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দুটি মত এসেছে। একটি পক্ষ শপথ না নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে বেশির ভাগ সদস্য এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলছেন।
এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি সংবিধানে নেই। তাঁরা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেব।’

দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
২ ঘণ্টা আগে
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো এবং প্রতারণার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের...
৩ ঘণ্টা আগে
নাগরিক সেবার কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর সড়কে-সড়কে ঘুরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকায়। পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা...
৩ ঘণ্টা আগে