
গণতন্ত্রের যে ট্রেনে বাংলাদেশ উঠেছে, সেটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সিইসি জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক ও এসপিদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বলেছি, কারও পক্ষে কাজ করা যাবে না। অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে।’
এ সময় উপস্থিত বিভাগীয় কমিশনার বিষয়টির সাক্ষী দিতে পারবেন বলেও উল্লেখ করেন সিইসি। জাতির এই ক্রান্তিলগ্নে নিজের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমি চেয়েছিলাম, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে একটি অবদান রাখতে। সেই চেষ্টা করছি।’
নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ‘সবকিছু চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না। অনেক কিছুই সীমান্তের ওপার থেকে পরিচালিত হয়। ফলে আমরা মূলধারার গণমাধ্যমের ওপর ভরসা করি। জনগণও যেন সত্য-মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার করেন।’
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা ও ভুয়া তথ্য প্রতিরোধ—এই দুই বিষয়কে সামনে রেখেই কমিশন কাজ করছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৮ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৮ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
১২ ঘণ্টা আগে