
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।
কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিদেশে বাংলাদেশি মিশনগুলোর কনস্যুলার সেবা সহজ করার বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টার পরিচালনায় প্রযুক্তি-সচেতন ও প্রশিক্ষিত তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেবেন।
কল সেন্টারের নম্বর ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭।
প্রবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করতে শনিবার ও রোববারসহ সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কল সেন্টার চালু থাকবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ পাওয়া না গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন।
কনস্যুলেট জানিয়েছে, ভয়েসমেইলে পাওয়া বার্তা সংশ্লিষ্ট এজেন্ট পর্যালোচনা করবেন। পরে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে সেবাপ্রত্যাশীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে এবং প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কনস্যুলেটের আশা, নতুন এ কল সেন্টারের মাধ্যমে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে। একই সঙ্গে কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সময়ও সাশ্রয় হবে।
কনস্যুলেটের পক্ষ থেকে কল সেন্টারের কার্যক্রম সফল ও ফলপ্রসূ করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন...
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ...
১২ ঘণ্টা আগে