
পত্রিকায় বঙ্গবন্ধুর কবি হিসেবে আখ্যা পেলেও আওয়ামী লীগ থেকে উপাধি না পাওয়ায় আক্ষেপ জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি বলেন, ‘একটি সাহিত্য পত্রিকা “পোয়েট অব বঙ্গবন্ধু” খেতাব দিয়েছিল। আমি অত্যন্ত গৌরবান্বিত বোধ করছি। আমার মনে হয়েছে, যে খেতাব আওয়ামী লীগের দেওয়া উচিত ছিল, সেই কাজটি একটি পত্রিকা দায়িত্ব পালন করেছে।’
আজ শুক্রবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আক্ষেপের কথা জানান কবি নির্মলেন্দু গুণ।
১৭ মের বাইরে শেখ হাসিনার জীবনে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন রয়েছে বলে জানান নির্মলেন্দু গুণ। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আমেরিকা সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেত্রীকে কারাগারে প্রেরণ করেছিল। তখন আমি প্রায় কারাগারে ফুল নিয়ে যেতাম নেত্রীকে দেওয়ার জন্য। তিনি আমেরিকায় যাবেন কি যাবেন না—এ নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। তখন আমি আমার প্রিয় বন্ধু ও নেত্রী হিসেবে একটি পরামর্শ দিয়ে বলেছিলাম, আপনি যান। আপনি (প্রধানমন্ত্রী) যদি সামরিক শাসকদের উপেক্ষা করে আমেরিকায় যান, তাহলে দুটো কাজ হবে। এক হবে আপনি সামরিক বাহিনীর নির্দেশ অমান্য করেছেন, তাদের নির্দেশ অমান্য করার সাহস আপনার আছে, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনার সঙ্গে খালেদা জিয়াকে মেলানো সম্ভব নয়।’
নির্মলেন্দু গুণ বলেন, আপনি (প্রধানমন্ত্রী) এক ঢিলে দুটো পাখি শিকার করবেন। কিন্তু খালেদা জিয়া সামরিক শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে কখনো বিদেশ যাওয়ার সাহস পাবেন না। তিনি গিয়েছিলেন আমেরিকায়। তাঁর আসা বিলম্বিত করার জন্য সামরিক বাহিনী অনেক চেষ্টা করেছিল। ব্রিটিশ এয়ারওয়েজ তাঁকে টিকিট দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে আনতে অস্বীকার করে। তখন শেখ হাসিনা ইত্তেহাদ বিমানে করে ফিরে এসেছিলেন বীরের বেশে। বিমানবন্দরে লাখো লাখো মানুষ তাঁকে সংবর্ধনা জানিয়েছিল। এটাও তাঁর প্রত্যাবর্তন দিবস।

সরকার ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও মাঠ পর্যায়ে ভোগান্তির চিত্র এখনো আগের মতোই। আজ বৃহস্পতিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে বেশ কিছু ফিলিং স্টেশনে তেল না থাকার চিত্র দেখা গেছে। অন্যদিকে যেসব ফিলিং স্টেশনে তেল আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনকে।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন। পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
২২ মিনিট আগে
দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিশেষ করে এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ ক্রুড অয়েলবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সুসংহত রাখা হচ্ছে।
৪১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে ৪২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
১ ঘণ্টা আগে