ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন। পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান ও ঢাকা-১১ আসনের এমএ কাইয়ুম।
জামায়াতের প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা-৫ আসনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কক্সবাজার-৪ আসনের নুর আহমেদ আনোয়ারী, পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী, বরগুনা-২ আসনের ডা. সুলতান আহমদ এবং ঢাকা-১০ আসনের প্রার্থী জসিম উদ্দিন সরকার।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দেন প্রধান বিচারপতি। যার এখতিয়ার দেওয়া হয় বিচারপতি মো. জাকির হোসেনকে।

মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আমরা শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
১৩ মিনিট আগে
মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯ মিনিট আগে
দেশে পেট্রল ও অকটেনের ওপর আরোপ করা রেশনিং দ্রুত তুলে নেওয়ার দাবি জানিয়েছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সরকারের ভুল হিসাব-নিকাশের কারণে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে