
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক (ভারপ্রাপ্ত) ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাঁকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। প্রধানমন্ত্রী এ পরিষদের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এর নির্বাহী কমিটির সভাপতি। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে সহায়তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পুষ্টিবিষয়ক কার্যক্রমের সমন্বয়, জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং পুষ্টিবিষয়ক গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহায়তা করা প্রতিষ্ঠানটির প্রধান কাজ।

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি (সাবেক র্যাব), পুলিশ ও আনসার-ভিডিপি। পূজামণ্ডপে নিরাপত্তার পাশাপাশি গুজব প্রতিরোধ, নাশকতা মোকাবিলা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ
২২ মিনিট আগে
খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, ‘জনগণের কাছে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
২ ঘণ্টা আগে