দক্ষতা ও পেশাদারত্বের জন্য নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান দেখাতে আন্তর্জাতিক নারী দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রথমবারের মতো শুধু নারী ক্রুদের দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
আজ শুক্রবার বেলা আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়া ঢাকা-দাম্মাম রুটের বিমানের ফ্লাইটের (বিজি-৩৪৯) সব ক্রু ছিলেন নারী। ব্রিফিং, চেক-ইন কাউন্টার, ফ্লাইট কভারেজ, কেবিন ক্রু এবং ককপিট ক্রুর সবাই নারী। এই ফ্লাইটের পাইলট বিমানের সিনিয়র নারী ক্যাপ্টেন আলিয়া মান্নান ও ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম।
বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে স্মার্ট এয়ারলাইনস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমানভাবে কাজ করে চলছে বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীরা। ‘দক্ষতা আর পেশাদারত্বের অসামান্য অবদান রাখা বিমানের নারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক’ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) নির্দেশনায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, ইন্সট্রাক্টর পদসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব শাখায় নারী কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জনসংযোগ), মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) ও প্রধান চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে আছেন নারী।
বিমানের আছে ১৫ জন অভিজ্ঞ নারী পাইলট। যা পুরুষের তুলনায় আন্তর্জাতিক গড় সংখ্যার প্রায় দ্বিগুণ। বিশ্বে পুরুষের তুলনায় নারী পাইলটের গড় হার ৬ শতাংশ। বাংলাদেশে এটি ১০ দশমিক ৪ শতাংশ বা প্রায় দ্বিগুণ।
বিমানে ৩৪৫ জন প্রশিক্ষিত ও দক্ষ নারী কেবিন ক্রু আছেন। গ্রাউন্ড স্টাফ, নারী প্রকৌশলী, নারী প্রকৌশল ইন্সট্রাক্টরসহ সব শাখায়ও কাজ করছেন নারী কর্মকর্তা ও কর্মচারীরা।

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির একটি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতি এবং দেশটি তার উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে