
প্রার্থীতা বাতিল হওয়া সেই দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
কুষ্টিয়া ও সিলেটের দুটি উপজেলার দুই প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বেয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই দুই প্রার্থীর প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। দুজনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এই দুই প্রার্থী হলেন—সিলেটের মোগলা বাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে অংশ নিতে চান। অপরজন হলেন কুষ্টিয়ার ওসমানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম। তিনি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
ড. শাহদীন মালিক বলেন, কুষ্টিয়া ও সিলেটের দুজন ইউপি চেয়ারম্যান পদত্যাগ না করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করায় স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন আপিলেট কর্তৃপক্ষও বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে তাঁরা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
ড. শাহদীন মালিক আজকের পত্রিকাকে আরও বলেন, দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করা হয়েছে। সেইসঙ্গে তাঁদের প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নিতে সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এই আদেশের ফলে সব ইউপি চেয়ারম্যান পদে থেকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের উত্তরে আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘না; অন্য কোনো ইউপি চেয়ারম্যান পদে থেকে উপজেলায় নির্বাচন করতে চাইলে এভাবে আদালতের আদেশ আনতে হবে। এরা কোন কারণে আদেশ পেয়েছেন, সেটা দেখতে হবে।’

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দ্রুত আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...
৩ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকার সমর্থন প্রত্যাশা করে তেহরান। তারা বাংলাদেশ সরকারের প্রতি হামলার সরাসরি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী আজ বুধবার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
আজ বুধবার ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুই মন্ত্রী।
৫ ঘণ্টা আগে
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে