হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৯ ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে এবং নির্ধারিত পার্কিং বেতে অবস্থান নেয়। যাত্রী নামানোর পর লাগেজ তোলার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। এ সময় পাশের পার্কিং বেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ড্যাশ ৮ উড়োজাহাজ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি যখন ডানে ঘোরে, তখন এর পাখার সৃষ্ট তীব্র বাতাসে খাঁচা ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং উড়োজাহাজটির গায়ে আঘাত হানে।
বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, বরং তীব্র বাতাসে স্থানচ্যুত হয়ে প্লেনটিকে আঘাত করে। প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের তোলা মুলতবি প্রস্তাবে আলোচনার সম্মতির কথা জানান আইনমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোর চাইলে তিনি তাতে সাড়া দেননি।
২৬ মিনিট আগে
সাক্ষাতে জাপানি প্রতিনিধি দল জানায়, তারা মাতৃভাষা–ভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তুলতে চায়। এতে জাপানে পড়াশোনা বা কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে...
৩০ মিনিট আগে
নিয়োগ দেওয়ার মাত্র চার দিনের মাথায় গতকাল শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ আদেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। আজ রোববার বিষয়টি জানা গেছে।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে পরিমাণ লুটপাট এবং অব্যবস্থাপনা হয়েছে, তাতে কোথাও কোনো উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয়নি। এমনকি ২৫০ শয্যার নির্মাণাধীন হাসপাতালগুলোর নকশাতেও ত্রুটি রাখা হয়েছে। অনেক জায়গায় প্রবেশপথের পাশেই বাথরুম করা হয়েছে, যার দুর্গন্ধে মানুষ ঢুকতে পারবে না।
১ ঘণ্টা আগে