বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি রাষ্ট্রের দূতরা সীমালঙ্ঘন করলে সাবধান করে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচন ইস্যুতে মন্তব্য করার কারণ হিসেবে সাংবাদিকদেরই অনেকটা দায়ী করেন সচিব।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
নির্বাচন ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোর দূতদের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) তাঁদের মন্তব্য চাচ্ছেন বলে তাঁরা মন্তব্য করছেন। আপনারা যদি বিদেশিদের কাছে সারাক্ষণ মন্তব্য চাইতে থাকেন আমাদের নিজস্ব নির্বাচন নিয়ে, তাহলে তো তাঁরা উৎসাহিত বোধ করবেন।’
নির্বাচন ইস্যুতে মন্তব্য বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের সঙ্গে কোনো আলোচনা করবে কি না- এ প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগে থাকি। কিছুদিন আগেও আমাদের মন্ত্রীরা তাঁদের সঙ্গে বৈঠক করেছেন। আমরাও বিভিন্ন ইস্যুতে তাঁদের সঙ্গে বৈঠক করি। আমরা তো কখনই চাইব না যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ হোক বা সেই ধরনের কোনো মন্তব্য আসুক।’
মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের সবাইকে আরও একটু সংযত হওয়া দরকার। যাতে করে আমাদের যদি নিজস্ব কোনো সমস্যা থাকে, আমরা নিজেরাই সেগুলো সমাধানের চেষ্টা করাটাই ভালো, বিদেশিদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনার আগে। তবে স্বাভাবিকভাবেই বিদেশিরা যেহেতু আমাদের উন্নয়ন অংশীদার, তাঁদের আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ থাকতেই পারে।’
সচিব বলেন, ‘আগ্রহ থাকা এক জিনিস, আর আমাদের উপদেশ দেওয়া আরেক জিনিস। এ ক্ষেত্রে তাঁরা যদি কোনো রকমের সীমালঙ্ঘন করেন, তাহলে অবশ্যই তাঁদের সাবধান করে দেওয়া হবে।’

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৮ ঘণ্টা আগে