
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
পরিদর্শনের শুরুতেই বিমানবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বগুড়া বিমানবন্দরের বর্তমান অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, ‘এই অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন এবং বিনিয়োগে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।’
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বগুড়া বিমানবন্দরটি ভিভিআইপি ফ্লাইটের বিকল্প অবতরণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম, সশস্ত্র বাহিনীর দ্রুত মোতায়েন এবং জরুরি সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’
তিনি আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে বেবিচক রানওয়ের উন্নয়ন ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।
বিমানবাহিনী প্রধানের এই পরিদর্শনকালে তিনি পুরো বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বিমানবাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রুটের গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে নতুন সড়ক মন্ত্রীর বাস টার্মিনাল পরিদর্শনকে ‘লোকদেখানো তৎপরতা’ আখ্যা দিয়ে কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার দ
৫ মিনিট আগে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার দাবি, ডিপোগুলোতে এক লাখ লিটার তেলের চাহিদা জানানো হলেও অনেক সময় সেখানে মাত্র ১০ থেকে ২০ হাজার লিটার সরবরাহ করা হয়। এতে লঞ্চ পরিচালনায় সংকট তৈরি হচ্ছে।
৪১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ, স্পিকার ও কমিটির সভাপতি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতিমধ্যে “ফ্যামিলি কার্ড” চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা দেশে সবাই পাবেন। আগামী ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে “ফারমার্স কার্ড” বা “কৃষক কার্ড”। ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।’
২ ঘণ্টা আগে