ঢাকা: সরকারি কর্মচারীদের কাজে জনসেবার মানসিকতা থাকতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নমুখী অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে দেশপ্রেম ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং ২০১৯-২০ অর্থবছরের এপিএ বাস্তবায়নে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে অভূতপূর্ব গতিশীলতা সৃষ্টি হয়েছে। এই উন্নয়নের পেছনে সরকারি কর্মচারীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল ও টেকসই করতে সরকারি কর্মচারীদের ভূমিকা রাখতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প ২০৪১ , ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার সফল বাস্তবায়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিভিল সার্ভিসের সদস্যদের সর্বোচ্চ নিষ্ঠা ও কর্মতৎপরতার সঙ্গে কাজ করতে হবে।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ সফলভাবে বাস্তবায়ন ও নির্ধারিত মূল্যায়ন পদ্ধতি অনুসরণে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রথম স্থান অধিকার করেছে। প্রতিমন্ত্রী এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক সত্যব্রত সাহার হাতে পুরস্কার হিসাবে সার্টিফিকেট, ক্রেস্ট ও দশ হাজার টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ধর্মীয় মাহফিলে শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত...
২ ঘণ্টা আগে
অর্থবিল, ২০২৬-এর দফাভিত্তিক সংশোধনী নিষ্পত্তির সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ভোটাভুটিতে অংশ না নিতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর নাইদার ইয়েস নর নো। কারণ, আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন।’
৩ ঘণ্টা আগে
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব...
৪ ঘণ্টা আগে
দেশের প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
৫ ঘণ্টা আগে