
নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশের এমন বিধান নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রিটের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই রায় দেন। এর ফলে জোট করলেও নিজ দলের প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিনের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের এ বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী রেশাদ ইমাম ও সাহেদুল আজম। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
রায়ের পর আইনজীবী সাহেদুল আজম বলেন, হাইকোর্ট বলেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধানে হস্তক্ষেপ করার মতো কোনো কিছু না পাওয়ায় রুল খারিজ করা হয়েছে।
জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে—এমন বিধান যুক্ত করে গত ৩ নভেম্বর আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
সে সময় এ নিয়ে আপত্তি তুলেছিল বিএনপি। নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে তারা আপত্তির কথা তুলেও ধরে।
অন্তর্বর্তী সরকার এরপর বিষয়টি বাদ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। তখন অবশ্য জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আরপিও সংশোধনের পক্ষে অবস্থান নেয়। পরে সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয়।

আসামিদের অপরাধ খুবই গুরুতর। তারা হাজারো মানুষকে হত্যা ও ৩৫ হাজারের মতো মানুষকে গুরুতর জখম করার জন্য দায়ী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসামিরা কোনো অনুকম্পা পেতে পারে না। ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে এক রাজনৈতিক জোকার।
২ ঘণ্টা আগে
কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের বাছাই কমিটিতেও সরকারের আধিপত্যের ঝুঁকি রয়েছে বলে মনে করছে টিআইবি। প্রস্তাবিত কমিটিতে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় একজন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবকে রাখা হয়েছে। অন্য তিন সদস্যের অন্তত দুজনের মনোনয়নের ক্ষমতাও সরকারের হাতে থাকায় কমিশন নিয়োগে
৩ ঘণ্টা আগে
চলমান বিদ্যুৎ-সংকট বিবেচনায় দোকানপাট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশে দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পন্ন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এই নির্দেশনার আওতাবহির্ভূত থাকবে...
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
৫ ঘণ্টা আগে