আল–জাজিরাকে ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। তাই তাঁদের সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হবে। এমনকি রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেওয়া হোক তাহলে সেটাও করা হবে।
সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের কপ২৯ এ অংশ নিতে গিয়ে কাতারের সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকার এ মত প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল–জাজিরা। সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, আগামী নির্বাচন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তেমনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে কী ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে সে সম্পর্কেও আলোকপাত করেছেন।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার পাঁচ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত তা নিশ্চিত। এমনকি আরও কম হতে পারে। মানুষ এবং রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপর বিষয়টি নির্ভর করছে।’
তিনি বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো চায় এটা (সংস্কার) ভুলে যাও, নির্বাচন দাও। তাহলে সেটা করা হবে।’
অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কি না জানতে চাইলে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি বলিনি চার বছর। বলেছি, এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের ইচ্ছা যত দ্রুত সম্ভব শেষ করা।’
অন্তর্বর্তী সরকারের হাত দেওয়া সংস্কার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকারব্যবস্থা সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়। তাই সব ক্ষেত্রে সংস্কার হবে। সংবিধানও সংস্কার হচ্ছে।
বিভিন্ন সংস্কার কমিশন করার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে।
নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস।
কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না বলেও মনে করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচন চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও।’
সবকিছু জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে জানান ড. ইউনূস।
ছাত্র–জনতার আন্দোলনের মুখে ভারতে চলে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে ড. ইউনূস বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি। সেখান থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন বাংলাদেশে। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে বিষয়টি জানানো হয়েছে। তাঁকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনটা হতে থাকলে আবার অভিযোগ করা হবে।
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করার বিষয়ে সাক্ষাৎকারে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) নিজেকে অনেক কিছু বলতে পারেন। তবে বাস্তবতা তা নয়। ভারতও তাঁকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বলেছে।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে ড. ইউনূস বলেন, আইনি প্রক্রিয়া চলছে। দোষী প্রমাণিত হলে তাঁর প্রত্যাবর্তন চাওয়া হবে।
অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা ভারতের সঙ্গে মিলে করতে চান বলে জানান ড. মুহাম্মদ ইউনূস।

ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৪ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৪ ঘণ্টা আগে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
৬ ঘণ্টা আগে