পুলিশের বিদায়ী আইজিপি বেনজীর আহমেদ বলেছেন, ‘যাঁরা আমাকে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চায় তাদের বিপক্ষে আবিষ্কার করেছেন, তাঁদের নিয়ে আজ কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। সবাইকে নিয়ে সামনে আগাব। যে যেখানে আছি, হাতে হাত রেখে দায়িত্ব পালন করব।’
আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘খুন হলেও দুটো পক্ষ হয়ে যায়। ভুক্তভোগী এবং অভিযুক্ত। পুলিশ দুই দলকে খুশি করতে পারে না। এ কারণে এক পক্ষ সব সময় ভুল বোঝে। আইনি দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই বিপক্ষে গেছেন। সেটা এখন আর বলতে চাই না।’
সুন্দরবনকে দস্যুমুক্ত করাও একটা বড় চ্যালেঞ্জ ছিল জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘জিম্মিদশা থেকে ওই এলাকার মানুষকে মুক্ত করতে পেরেছি।’
সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল—এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘কোনো মানুষই আমাদের প্রতিপক্ষ নয়। রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছি। এর বাইরে আরেকটা বিষয় থাকে, সামাজিক প্রত্যাশা। সামাজিক প্রত্যাশার জন্যও অনেক কিছু করতে হয়েছে। দায়িত্ব পালনে যিনি অপর পাড়ে ছিলেন। লাইনের উল্টো দিকে ছিলেন। তিনি নিজেকে প্রতিপক্ষ মনে করলে সঠিক হবে না।’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভালো কাজের ক্রেডিট সরকারের এবং মানুষের। যা কিছু ভালো হয়েছে। কোনো ব্যর্থতা থাকলে আমার। একান্তই সে ক্ষেত্রে হয়তো আমি রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো করতে পারিনি।’

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি নিয়ে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের পর আগামীকাল বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক...
২ ঘণ্টা আগে
অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আজ মঙ্গলবার অবসরে যান তিনি। এদিন তাঁর শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়...
৩ ঘণ্টা আগে
গত কয়েক দিনের অতিবৃষ্টির ফলে সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাস অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেন সাইফুল আলম...
৩ ঘণ্টা আগে
বাস্তবতার নিরিখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞান ইত্যাদিসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ
৪ ঘণ্টা আগে