
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এসব হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাঁদের মৃতদেহ অতি সত্ত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও বলা হয়, ‘যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাঁদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া চিকিৎসাসেবা নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বলে পোস্টে জানানো হয়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা।
১ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মুহাম্মদ আবদুল্লাহর নিয়োগ বাতিল করেছে সরকার। পাশাপাশি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাছিরকে (বাছির জামাল) এই ট্রাস্টের নতুন এমডি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন করাতে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এর আগে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও প্রসিকিউটর সুলতান মাহমুদ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন...
৫ ঘণ্টা আগে