আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বাংলাদেশ পুলিশ যাত্রী ও যাত্রীসেবা প্রদানকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
যাত্রীদের জন্য: পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ করুন। গাড়ি চালকের ওপর দ্রুতগতিতে গাড়ি চালানোর চাপ দেবেন না। বাসের ছাদে বা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ থেকে বিরত থাকুন। রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার করুন। অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ এড়িয়ে চলুন।
বাস চালকদের জন্য: ওভার স্পিড বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। ক্লান্তি বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সব সময় সঙ্গে রাখুন। অতিরিক্ত যাত্রী ওঠানো যাবে না।
লঞ্চ/স্টিমার/স্পিডবোট যাত্রীদের জন্য: ছাদে বা অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠবেন না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ থেকে বিরত থাকুন। লাইফ জ্যাকেট পরিধান করুন।
লঞ্চ/স্টিমার/স্পিডবোট মালিক ও চালকদের জন্য: নির্ধারিত সংখ্যক মাস্টার ও ড্রাইভার দ্বারা নৌযান পরিচালনা করুন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নৌযান ছাড়ুন। যাত্রাপথে ঝড় দেখা দিলে নৌযানকে নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখুন। নৌযান পরিচালনার জন্য বৈধ কাগজপত্র নিশ্চিত করুন।
ট্রেন যাত্রীদের জন্য: ট্রেনের ছাদ, বাফার, পাদানিতে বা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন। মালামাল নিজ দায়িত্বে রাখুন এবং বিনা টিকিটে ভ্রমণ করবেন না। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন।
প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০,০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে যোগাযোগ করুন।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আগামীকাল রোববার (৩ মে) থেকে শুরু হতে যাচ্ছে চার দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনের উদ্বোধন করবেন।
২ ঘণ্টা আগে
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এক বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের নয়। সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো মিসকন্ডাক্টের অভিযোগ ওঠে, সেটি দেখার বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের।
২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সরকারনির্ধারিত ভাড়ার বাইরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে দেশের মালিক সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের আদালতগুলোতে মামলার জট কমাতে সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে মধ্যস্থতা (মেডিয়েশন) কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে। এতে নতুন মামলা দায়েরের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে